শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

গবেষণা: করোনা মহামারিতে রোজা রাখা নিরাপদ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: গত বছর ব্রিটেনে রমযান মাসে রোজা রাখার ফলে মুসলমানদের মধ্যে করোনাভাইরাসে মারা যাওয়ার হার বাড়েনি বলে সে দেশের নতুন এক জরিপের ফলাফলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথ ওই জরিপের ফল প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গত বছর রমযানে রোজা রাখা ব্রিটিশ মুসলমানদের মধ্যে করোনায় মারা যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, রমযান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা সুবহে সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার খাওয়া ও পান করা থেকে বিরত থাকে। এছাড়া সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকে।

জানা গেছে, ব্রিটনে প্রায় ৩০ লাখ মুসলিমের বসবাস। তাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। করোনায় অন্য সম্প্রদায়ের মতো মুসলমানরাও আক্রান্ত হয়েছে।

তবে এই জরিপে দেখা গেছে, রমযান মাসে রোজা রাখার সঙ্গে করোনায় মৃত্যুর কোনো সম্পর্ক নেই। বরং রোজা রাখা ব্যক্তি করোনায় মারা যাওয়ার প্রমাণ সে দেশে পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys