1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কনে ৬১, বর ২৪!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

২৪ বছরের বরের সঙ্গে ৬১ বছরের কনের বিয়ে হয়েছে। দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি তাদের বিয়ের অনুষ্ঠান প্রচার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল’র প্রতিবেদনে বলা হয়, কনে শেরিল ম্যাকগ্রেগরের নাতির একটি খাবারের দোকানে কাজ করতেন বর কোরান ম্যাককেইন। যুক্তরাষ্ট্রের সেই দোকানেই তাদের প্রথম দেখা হয়। এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শেষে তারা বিয়ে করেন।

মাত্র ১৫ বছর বয়সে শেরিলের সঙ্গে পরিচয় হয় কোরানের। সেটা ২০১২ সালে। পরে তাদের মধ্যে অনেক দিন আর যোগাযোগ হয়নি। ফের ২০২০ সালে তাদের আবার যোগাযোগ হয়। তখন থেকে নিয়মিত কথা হয়। শেষে এক দিন একটি ক্যাফেতে আংটি নিয়ে বিয়ের প্রস্তাব দেন কোরান। সেই প্রস্তাবে রাজি হন শেরিল। এই বিয়ে মেনে নিয়েছেন শেরিলের সাত সন্তান।

বিয়ের পর বৃদ্ধা শেরিল বলেন, ‘রাস্তায় বেশির ভাগ মানুষ আমার স্বামীকে আমার নাতি বলে মনে করেন। এটা ভালো লাগে না। ’

শেরিলকে পছন্দের কারণ হিসেবে কোরান বলেন, ‘শেরিল খুবই নরম মনের মানুষ। তিনি সুন্দরী, সৎ ও আবেগপ্রবণ। সে কারণেই তাকে আমার পছন্দ হয়। আমি যখন তাকে বিয়ের প্রস্তাব দেই, তখন উনি অবাক হয়েছিলেন। এত দিন পর সম্পর্কে আসতে পেরে শেরিল খুশি। ’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys