1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইউরোপ থেকে ইরানে গেলেই কোয়ারেন্টিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ইউরোপের দেশ থেকে ইরানে গেলে বাধ্যৃতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। ইরানের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপ থেকে যাওয়া ব্যক্তিদের থাকতে হবে সেল্ফ কোয়ারেন্টিনে।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, কোয়ারেন্টিনে প্রবেশের আগেই করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেগেটিভ প্রমাণ হতে হবে। তার পরেও সেল্ফ-কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিশ্বের অন্য অঞ্চল থেকে ইরানে গেলেও সে দেশে পৌঁছানোর আগে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল থাকতে হবে। ইরানের ন্যাশনাল করোনাভাইরাস টাস্কফোর্সের মুখপাত্র আলিরেজা রাইসি এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইউরোপের দেশ থেকে তেহরানে গেলে শুধু করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফল থাকা বাধ্যতামূলক ছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন বিশ্বের ৭০টির বেশি দেশে ছড়িয়ে যাওয়ার পর নতুন নিয়ম জারি করল তেহরান।

সূত্র: খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys