শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

আটকে পড়া ১৫৭ বাংলাদেশি ফিরলেন লন্ডন থেকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০

নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারীর মধ্যে লন্ডনে আটকে পড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

রোববার রাত ১২টা ৪৫ মিনিটে তাদেরকে দুবাই থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান।

কোভিড-১৯ মহামারী থেকে রক্ষা পেতে লকডাউনের মধ্যে সড়ক-নদী ও বিমানপথে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এ কারণে অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন।

তাদের বিশেষ বিমানে দেশে ফেরাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর,তুরস্ক,মালদ্বীপ,কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys