শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

আগামীকাল থেকে বিমানের বিশেষ ফ্লাইট সিঙ্গাপুর যাবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: আগামীকাল মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে বিমানের বিশেষ ফ্লাইট সিঙ্গাপুর যাবে। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল থেকে সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। তার আগে গত ১১ এপ্রিল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কথা জানায় বেবিচক।

এরপর গত ১৫ এপ্রিল আন্তঃমন্ত্রলায়ের এক বৈঠকে শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহ সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়।

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে প্রায় ২০ থেকে ২৫ হাজার অভিবাসী শ্রমিক তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys