মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

অস্ত্র মামলার পর মাদক মামলায়ও জামিন প্রত্যাহার জি কে শামীমের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ঠিকাদারির মাফিয়া এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অস্ত্র মামলার পর মাদক মামলায়ও জামিন প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার প্রথমে অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন প্রত্যাহার করেন হাইকোর্ট। পরে মাদক মামলাতেও তার জামিন প্রত্যাহার করা হয়। ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গত বছর গ্রেফতার হন জি কে শামীম।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি মাদক মামলায় এক বছর অন্তর্বর্তীকালীন জামিন দেয় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ। আর ৬ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ অস্ত্র মামলায় জি কে শামীমকে ছয় মাস জামিন দেয়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। ওই অভিযানে যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। আলোচিত ঠিকাদার জি কে শামীমকে ২০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র, মাদক, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চারটি মামলা করা হয়।
এই চারটি মামলার মধ্যে ২৭ নভেম্বর ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের দেওয়া জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে জামিন চান তিনি। মাদক মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যান জি কে শামীম।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys