ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্যারিসে প্যারিস টাইমসের দ্বিতীয় আন্তর্জাতিক বইমেলা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স’র ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন’র সাধারণ সভা ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত প্রবাসীদের অধিকার ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে নয়নের বৈঠক প্যারিসে বিশ্বনাথের ফয়ছল আহমেদ নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ফ্রান্সে আবুল খায়ের লিটনের জানাজার নামাজ শুক্রবার ফ্রান্সের বেসাঁসোঁতে বাংলাদেশ কমিউনিটি ACBB-এর অভিষেক ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত ফেসবুক পোস্টে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪

একঝাঁক নারী উদ্যোক্তার স্বপ্ন পুরণ

  • প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২
একঝাঁক নারী উদ্যোক্তার স্বপ্ন পুরণ

নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলায় গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ঝিকরগাছা নারী উদ্যোক্তা সংগঠন এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী।

প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে ১১ জন কে লাখপতি সম্মাননা দেওয়া হয়। এর ভেতর ৩ জন গত এক বছরে দুই লাখপতি হয়েছেন, ১ জন হয়েছেন ৩ লাখপতি। বেস্ট কন্ট্রিবিউটর হয়েছে ৭ জন। এছাড়াও ঝিকরগাছা উপজেলার কৃতি নারীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। যাদের মধ্য উল্লেখ্য ছিল যশোর জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক মেঘনা ইমদাদ। জয়িতা সম্মাননা বিজয়ী মিফতাহুল জান্নাত। বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত নাসরিন সুলতানা।

এডমিনের নির্দেশনায় সার্বিক তত্তাবধানে ছিলেন গ্রুপের কো এডমিন সাদিয়া সাজনীম। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুইজন এডমিন । এখানে উদ্যোক্তাদের আয়োজন দেখে মুগ্ধ হন সবাই। উপস্থিত ছিলেন প্রায় একশ এর বেশি উদ্যোক্তাগণ।

উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশিদা পারভীন, উপস্থিত ছিলেন রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যাপক সাওদা।

একটি ছোট উপজেলা থেকে এত এত উদ্যোক্তাদের নিয়ে কাজ করা সাহসের বিষয় বটে। এখানে উদ্যোক্তাদের ব্যবসায়ে হাতেখড়ি দেওয়া হয়। ই কমার্স, এফ কমার্স সম্পর্কে প্রশিক্ষণ ও দেওয়া হয়।

দুই বছর আগে মাত্র ১৯ সদস্য নিয়ে উদ্যোক্তা দের জন্য কাজ শুরু করেন ইসরাত জাহান ইনা। তার হাত ধরে সেই গ্রুপে আজ সদস্য সংখ্যা পাঁচ হাজার দুইশ এর বেশি।

এডমিন ইসরাত জাহান ইনা বলেন, বাংলাদেশের বুকে ঝিকরগাছা উপজেলার নাম প্রতিষ্ঠিত করতে চাই, তৃণমূল পর্যায়ের নারীরা অনেক পিছিয়ে আছে। এই নারীদের কে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। ঝিকরগাছার নারীরা আজ পিছিয়ে নেই।

কো এডমিন বলেন, আমার স্বপ্ন নারীদের নিয়ে এগিয়ে যাওয়ার। শুধু নিজেকে না সমাজের নারীদের কে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের নারীরা সুযোগ থাকা স্বত্বেও কিভাবে কাজে লাগাতে হবে সেটা জানার সুযোগ পাইনা। আমি সেই কাজটাই করতে চাই।

সর্বশেষ সংবাদ
ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি

ফ্রান্সে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি