বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বিশ্ববিদ্যালয়ের সনদ বাণিজ্য, প্রতারক তানভীর গ্রেফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামি তানভীর হায়দার ভূইয়াকে (লিংকন) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে রাজধানীর কুড়িল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।

থানা সূত্র জানিয়েছে, চট্টগ্রামের আদালত পাচলাইশ থানার সিআর মামলা ৭২৯/১৫ এর আদেশে তাকে ৮ মাসের জেল ও ৬ লাখ টাকা জরিমানা করেছে। যার ওয়ারেন্ট কপি এসেছে থানায়। এছাড়াও সূত্রাপুর থানার সিআর ২১৯/১৫ মামলায়ও তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

অভিযোগ রয়েছে, তানভীর হায়দার ভূইয়া (লিংকন) লিংকন দি ইউভার্সিটি অব কুমিল্লার বহিষ্কৃত ট্রেজারার। টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের সনদ বাণিজ্য ও নারী কেলেঙ্কারির দায়ে তাকে বহিষ্কার করা হয়। তারপরও দীর্ঘদিন কুড়িল এলাকায় এডুকেশন কনসালটেন্সির অফিস খুলে ভুয়া সনদ বিক্রি করছিলেন।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, রাজধানীর কুড়িল এলাকা থেকে সন্ধ্যার পরে তানভীর হায়দার লিংকনকে গ্রেফতার করা হয়েছে। তিনি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys