বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনায় আক্রান্ত লালনশিল্পী ফরিদা পারভীন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: শোবিজে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত হয়েছেন খ্যাতিমান লালনশিল্পী ফরিদা পারভীন। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নোমানী।

তিনি বলেন, আমার আম্মা কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে পরদিন রিপোর্টে পজিটিভ পেয়েছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ তত্ত্বাবধানে বাসাতেই আম্মার চিকিৎসা চলছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। মাঝেমাঝে কম বেশি হচ্ছে। তাছাড়া আর কোনো শারীরিক সমস্যা নাই। সবাই আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করবেন।

ফরিদা পারভীনকে বলা হয় লালন কন্যা৷ লালন ফকিরের গান গেয়ে তিনি দেশে বিদেশে খ্যাতি পেয়েছেন৷ তবে ক্লাসিক ও আধুনিক গানেও তিনি নন্দিত গায়িকা। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোর জেলার সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন।

জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। শিশুদের লালনসংগীত শিক্ষার জন্যে ‘অচিন পাখি স্কুল’ নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys