বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

তপন চৌধুরী করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: দেশের শোবিজ অঙ্গনে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা৷ আবুল হায়াত, গাজী রাকায়েত, আফসানা মিমি, রিয়াজ, চয়নিকা চৌধুরী, আহসান হাবিব নাসিম, ফরিদা পারভীন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের পর এবার করোনায় আক্রান্ত হলেন সংগীতশিল্পী তপন চৌধুরী। গত ৯ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। নিজেই এমন তথ্য জানিয়েছেন শিল্পী।

তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও গানের টানে, শিল্পের টানে বছরের অনেকটা সময় দেশে ছুটে আসেন। এবারে এই করোনা মহামারির দাপটে পরিবারসহ সবার সুরক্ষার কথা চিন্তা করেই কানাডাতে অবস্থান করছিলেন। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে গাওয়ানোর আমন্ত্রণ পেয়ে দেশে এসেছিলেন।

ভেবেছিলেন দেশের এই স্মরণীয় সময়টাতে নিজের গান নিয়ে হাজির থাকবেন মঞ্চে। অথচ দেশে এসে গান গাওয়ার সুযোগ পাননি। আক্রান্ত হলেন করোনায়৷ তিনি জানান, বর্তমানে বাসায় বসেই করোনা থেকে মুক্তির চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভালো আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালবাসেন, শ্রদ্ধায় রাখেন তারা দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys