1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রাইড শেয়ারিং সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর কুড়িল বিশ্বরোড, মিন্টু রোড, আগারগাঁও ও বনানীসহ বেশ কয়েকটি এলাকায় রাইড শেয়ারিং সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার এক সপ্তাহের জন্য সারা দেশে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়। রাইড শেয়ারিং সার্ভিসও এর মধ্যে ছিল। তবে আজ বুধবার থেকে নগর পরিবহন চালু হয়েছে। রাইড শেয়ার চালকরাও দাবি করছেন এ সার্ভিস চালুর।

আগারগাঁও, মিরপুর,বনানী, ক্ষিলক্ষেতসহ বিভিন্ন স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে ৩০-৪০টি মোটরসাইকেল আগারগাঁওয়ের দিক থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে এসে থামে। এসময় চালকরা রাইড শেয়ারিং চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মিরপুর-১৪ নম্বরের দিকে রওনা দেন তারা। একই সময় রাজধানীর মিন্টু রোডের মাথায় ডিএমপি হেড কোয়ার্টারে পাশে জড়ো হয়ে যাত্রী পরিবহনকারী মোটরসাইকেল চালকরা বিক্ষোভ করছেন।

চালকরা বলছেন, নিষেধাজ্ঞার মধ্যে গণপরিবহন চালু করা হয়েছে। অথচ রাইড শেয়ারিং বন্ধ রাখা হচ্ছে। চালকরা রাস্তায় নামলেই অহেতুক হয়রানি ও মামলা দেওয়া হচ্ছে। তারা বলেন, ঢাকাসহ সারা দেশে এক বিশাল জনগোষ্ঠী এই রাইড শেয়ারিং সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছে। করোনা নিষেধাজ্ঞা তাদের বিপাকে ফেলে দিয়েছে। একারণে তাঁরা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে রাইড শেয়ারিং চালু করতে দেওয়ার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys