বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা: দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে ৮ এপ্রিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের প্রথম ডোজ শেষে আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল শুরু করা হবে বলে জানিয়েছে সরকার।

সোমবার (৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রশ্নের জবাবে একথা বলেন।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে এই কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। তবে যত সংখ্যক আসার কথা তা পাওয়া যায়নি।

ভ্যাকসিনের অবস্থাটা কী হবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন ৮ তারিখ (৮ এপ্রিল) থেকে যে দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে। প্রথম ডোজ কাল (৬ এপ্রিল) শেষ হয়ে যাবে। ৮ তারিখ থেকে কনফার্ম।

ভ্যাকসিনের মজুদ কম- প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত অসুবিধা হবে না বলে ডিজি হেলথ (স্বাস্থ্য অধিদপ্তর) জানিয়েছেন।

২৭ মার্চ ভ্যাকসিনের চালান আসার কথা, সেটা আসেনি- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি কথা বলেছি। তারা জানিয়েছে আমরা যে পরিমাণ প্রথম ডোজ দিয়েছি, দ্বিতীয় ডোজ দিতে ওই পরিমাণ ভ্যাকসিনের প্রয়োজন হবে না। এটা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্ট দেখছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys