বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মৌসুমীর করোনার উপসর্গ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী মৌসুমী। এছাড়া ছেলে ফারদিন ও পুত্রবধূ আয়েশাও অসুস্থ। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ওমর সানী।

করোনাভাইরাসের উপসর্গ আছে মনে করে তারা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।

ওমন সানী জানান, আপাতত ঘরে তাদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। আজ (শনিবার) সবার করোনা টেস্ট করানো হবে।

ফেসবুকে দোয়া চেয়ে ওমর সানী লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’

তিনি আরো জানান, গতকাল থেকে মৌসুমীর শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে।

নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ওমর সানী জানান, পরিবারের অন্যদের মতো তিনি অতটা অসুস্থ নন। তবে হঠাৎ সবার শারীরিক অসুস্থতায় তিনি চিন্তিত। নিজেকে তার অসহায় মনে হচ্ছে।

গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয় মৌসুমী ও ওমর সানী দম্পতির একমাত্র ছেলের বিয়ে। কানাডাপ্রবাসী কুমিল্লার মেয়ে আয়েশাকে ছেলের বউ হিসেবে ঘরে আনেন তারা। ছেলের বিয়ের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করেই কদিন ধরে বেশ ব্যস্ততায় কেটেছে এই তারকা দম্পতির। তারপর থেকেই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys