বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লো চোর তাও আবার পুলিশের বাড়িতে!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: নিজ বাসা থেকে চোর আটক করলেন থাইল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, পুলিশ কর্মকর্তার বাসায় চুরি করতে ঢুকেছিলেন ওই তরুণ। কিন্তু চুরি না করে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েন।

পরে সকালে ঘুম থেকে উঠে পুলিশ কর্মকর্তা নিজেই ওই তরুণকে ঘুম থেকে ডেকে তুলেন।

রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী সন্দেহভাজন ওই তরুণ স্থানীয় ফেচাবুন এলাকায় চুরির মতলবে ঘুরছিলেন।

রাত ২টার দিকে এক পুলিশ অফিসারের বাসায় প্রবেশ করেন। বাড়ি ভেতরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েন।

খবরে বলা হয়, যে ঘরে ওই তরুণ ঘুমিয়েছিলেন, সেটি পুলিশ অফিসারের মেয়ের। ওই সময় তার মেয়ে ঘরে ছিলেন না। সকালে উঠে তার মেয়ের ঘরের এসি চালু দেখে অবাক হন ওই অফিসার।

এরপর ঘরে প্রবেশ করে লেপ তুলতেই ধরা পড়ে চোর। ঘুম থেকে জোরে ডেকে তুলতেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হন ওই তরুণ। এরপর তার হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান পুলিশের ওই অফিসার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys