বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা: রামেক হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হান্নান হয়ে মারা গেছেন।

শনিবার (২৭ মার্চ) দিনগত রাত ১২টার দিকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রোববার (২৮ মার্চ) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ তথ্য নিশ্চিত করেন। রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, গত মঙ্গলবার (২৩ মার্চ) সারাদিন তিনি রোগী দেখেছেন। কোনো সমস্যা ছিলো না। কিন্তু রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দিলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। হঠাৎ অসুস্থ হয়েই অবস্থা খারাপ পর্যায়ে চলে যায়। পরীক্ষা করে দেখা যায় তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। পরদিন নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নিয়ে যাওয়া চেষ্টা করেছি। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় নেওয়া সম্ভব হয়নি। শুক্রবার (২৬ মার্চ) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys