বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনায় আক্রান্ত স্বাস্থ্যের ডিজি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২০ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের লাইন ডিরেক্টর ডা. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) বিকেলে ডা. মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন বাংলানিউজকে বলেন, করোনার উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করা হলে দুই দিন আগে তাদের রেজাল্ট পজিটিভ এসেছে। দুজনই ভালো আছেন। নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

তিনি বলেন, লাইন ডিরেক্টর মিজানুর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তার পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। ডিজি স্যারের এপিএস এবং পিএসও আক্রান্ত। এই দুজনের পুরো পরিবারও আক্রান্ত হয়েছে। স্যারের আশেপাশে যারা সবসময় থাকেন, তাদের অনেকেই এখন করোনা পরীক্ষায় পজেটিভ এসেছেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর প্রথম দিন স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। দেড় মাসের মাথায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার আগেই তার শরীরে সংক্রমণ ধরা পড়লো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys