1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত করলে আরও এগিয়ে যেতে পারবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: আন্তার্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে ‘মাই ড্রিম, মাই আইডেন্টিটি’ শীর্ষক অনলাইন আলোচনা সভার আয়োজন করে নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। একই সাথে জাপানে উই-এর পদযাত্রা শুরু উপলক্ষ্যে জাপান চ্যাপ্টারেরও উদ্বোধন করা হয়।

জাপান চ্যাপ্টার উদ্বোধনী আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের পেশাগত কাজের কিছু ঘাটতি রয়েছে। ঘাটতিগুলো থাকলে নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা পেতে অসুবিধা হবে। সেজন্য নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত করতে পারলে তারা আরও এগিয়ে যেতে পারবে। নারীরা যত এগিয়ে যাবে, দেশ তত এগিয়ে যাবে।

তিনি বলেন, আমরা পাঠ্যক্রমকে এমনভাবে সাজাতে চাই যাতে উদ্যোক্তারা প্রশিক্ষিত হতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শর্ট কোর্স চালুর মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষিত করার ব্যবস্থা করতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি বলেন, আমরা নারী, আমরা পারি। সুযোগ পেলেই নারীরা দেখিয়ে দেয়। কিন্তু এই সুযোগের জায়গায় কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেঞ্চার এবং এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, ডিসনি (স্টারস্পোর্টস) এর অ্যাকাউন্ট ডিরেক্টর অনিন্দিতা ঘোষ এবং উই-এর নির্বাহী কমিটির পরিচালক শেখ লিমাসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys