বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের এমপি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের সহকারী একান্ত সচিব (এপিএস) জুলহাস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলহাস আহমদ জানান, করোনা আক্রান্ত হয়ে সঙ্কটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখান দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রোববার (৭ মার্চ) রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৮ মার্চ) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকেলে ফলাফল পজিটিভ আসে। গত এক মাস আগে তিনি করোনা টিকা দেন। টিকা নেওয়ার এক মাসের মাথায় ভাইরাসে আক্রান্ত হন মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys