বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই: জেনারেল আবুলফজল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, প্রেসিডেন্ট পরিবর্তনের মাধ্যমে আমেরিকার সর্বগ্রাসী নীতির কোনো পরিবর্তন হয় না। মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর সংস্কৃতি ও প্রচারণা বিভাগের উপ প্রধান জেনারেল শেকারচি বুধবার (১০ মার্চ) তেহরানে এক সামরিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই। মার্কিন সরকার একটি সাম্রাজ্যবাদী, আধিপত্যকামী, জালিম ও লুটেরা সরকার।

ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, ট্রাম্প আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করত আর বাইডেন একই নীতি বাস্তবায়ন করছে ধূর্ত কৌশলের সঙ্গে। কাজেই আমাদের আমেরিকার প্রতিটি আচরণ সম্পর্কে সতর্ক থাকতে হবে।

জেনারেল শেকারচি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপকামী নীতির মোকাবিলায় আমাদের অবস্থান হচ্ছে, তাদের অবশ্যই এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। আর আমরা এই নীতি-অবস্থান থেকে কখনোই সরে আসব না।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys