বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হতে চলেছেন। সামাজিকমাধ্যমে বেবি বাম্পের মিষ্টি একটি ছবি শেয়ার করে শ্রেয়ার সংসারে নতুন অতিথি আসার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নিজেই।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শিলাদিত্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রেয়া ঘোষাল। এতদিনে তাদের ঘরে আসছে নতুন অতিথি। তাদের অনাগত সন্তানের জন্য ভক্ত-শুভানুধ্যায়ীদের আশীর্বাদ চেয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন শ্রেয়া।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে নিজের ছবি শেয়ার করে শ্রেয়া লেখেন, ‘শিশু শ্রেয়াদিত্য আসছে। আপনাদের এই খুশির সংবাদ দিতে পেরে শিলাদিত্য ও আমি খুব উচ্ছ্বসিত। জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছি। এ মুহূর্তে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ চাই। ’

সম্প্রতি প্রকাশ পেয়েছে শ্রেয়া ঘোষালের নতুন গান ‘অঙ্গণ মোরে’। প্রকাশের পর থেকেই এটি টপচার্টে শীর্ষে চলে আসে। এমনকি বিলবোর্ড টপচার্টেও দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এসেছিল গানটি। শ্রেয়া জানান, লকডাউনের হতাশার মধ্যে এই গানটির কাজ করেছিলেন তিনি। ইতোমধ্যে গানটি ১ কোটি ১১ লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys