1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অভিবাসনের নিষেধাজ্ঞা বাতিল করলেন বাইডেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা অভিবাসন নিষেধাজ্ঞা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে করে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে এই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করেছে। ট্রাম্পের এই নিষেধাজ্ঞা অনেক পরিবারকে পৃথক করা এবং আমেরিকার স্বার্থকে এগিয়ে নিয়ে যায় না বলে বিবৃতিতে বলা হয়েছে।

অভিবাসন নিষেধাজ্ঞা দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিছু সদস্য এবং আইনি স্থায়ী বাসিন্দাদের সাথে তাদের পরিবারগুলোর দেখা করতে বিরত রেখেছে।

মানবাধিকার সংস্থাগুলো বাইডেন প্রশাসনের কাছে এই নিষেধাজ্ঞা বাতিলের আহ্বান জানিয়ে আসছিলেন, যা ৩১ মার্চ শেষ হবে।

নিউ ইয়র্কের অভিবাসী আইনজীবী কর্টিস মরিসন আল জাজিরাকে বলেছেন, আমি বিস্মিত যে বাইডেন অভিবাসী-শ্রমিক ভিসার নিষেধাজ্ঞা বাতিল করেছেন।

মরিসন বলেন, তবে আমিও চিন্তিত, যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়েক হাজার ভিসা আবেদনকারীকে ব্যাকলোগের মুখোমুখি করা হয়েছে।

২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে বাইডেন তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞাসহ ট্রাম্পের বেশ কয়েকটি অভিবাসনবিরোধী নীতি উল্টে ফেলেছে, এমন একটি নীতি যা আশ্রয়প্রার্থীদের মেক্সিকোয় অপেক্ষা করতে বাধ্য করেছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys