1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আগুন লেগে চোখের সামনেই ছাই হলো আড়াই লাখ টাকা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পশ্চিম কেউটিয়া গ্রামে মহসিন সিকদার নামক এক ব্যক্তির বসতঘরে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বেঁচে গেছেন ওই পরিবারের ৭ সদস্য।

আগুনে নগদ প্রায় আড়াই লাখ টাকা এবং ১৪টি দলিল, স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল ছাই হয়েছে। ভেস্তে যেতে বসেছে জমি ক্রয়ের স্বপ্ন।

মহসিন বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতেও পরিবারের ৭ সদস্য খাবার খেয়ে ঘুমাতে যাই। গভীর রাতে ঘরের পশ্চিম কোণ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ধোঁয়ার গন্ধ আসায় বিছানা থেকে উঠে টিন পিটিয়ে পরিবারের সকল সদস্যদের জাগিয়ে ঘর থেকে বের করি। এ সময় পার্শ্ববর্তী বাড়ির লোকজন টের পেয়ে তারাও ছুটে আসে। কিন্তু ধারেকাছে কোনো জলাশয় না থাকায় আমাদের চোখের সামনে ঘর ও ঘরে থাকা মালামাল ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, ঘরে নগদ ২ লাখ ৩৮ হাজার টাকা ছিলো জমির দলিল করার জন্য। ওই টাকা পুড়ে গেছে। ২০০৫ সালে বসতঘরটি তৈরি করেন। ঘরের ভেতর ৩৫ মণ চাল, ফ্রিজ, স্টিল ও কাঠের আলমারি, খাট ও ২০টি মুরগিসহ বিভিন্ন ধরণের আসবাবপত্র ছিল। এছাড়া ১৪টি দলিল ও মেয়েদের ৩ ভরি স্বর্ণ, তাও পুড়ে ছাই হয়ে গেছে।

মহসিনের অভিযোগ, তার বসতঘরের এক একর জমি পার্শ্ববর্তী এলাকার আলতাফ হাওলাদার কিনতে চায়। তবে ২০০৫ সালে যে দরে কিনেছে, সে দর দিতে চায়। কিন্তু তাতে মহসিন রাজি নয়। সে বর্তমান দরে ওই জমি বিক্রি করতে আগ্রহী। এতে ক্ষুব্ধ ছিল আলতাফ।

এছাড়া মেয়ের জামাই নিজাম হাওলাদারের সাথেও বিরোধ রয়েছে মহসিনের। মহসিন জানান, নিজামের পরকীয়া সম্পর্ক তার মেয়ে ধরে ফেলে। এরপর এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে তিন সন্তানসহ তার মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। তারাও হুমকি দিয়েছে। মহসিনের ধারণা, এদের মধ্যে কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকবে।

মহিসন বলেন, ২০০৫ সালে ৩ একর ৯৭ শতাংশ জমি কিনে সেখানে বসতঘরটি তুলে করে বসাবাস শুরু করেন। জমির মালিককে ৯ লাখ ১০ হাজার টাকা দেয়া হয়। আগামী সোমবার বাকি ২ লাখ ৩৮ হাজার টাকা দিয়ে দলিল করার কথা ছিল। এ কারণে ওই টাকা জোগাড় করে ঘরে রাখা হয়।

মঙ্গলবার বিকেল ৫টায় ঘটনাস্থলে থাকা মেহেন্দীগঞ্জ থানার এসআই মো. মিজান বলেন, ঘরের রান্নাঘর থেকে আগুন লাগেনি, তা নিশ্চিত। ক্ষতিগ্রস্ত মহসিন স্থানীয় আলতাফ হাওলাদার ও মেয়ের জামাই নিজাম হাওলাদারকে অভিযুক্ত করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys