1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আইনি পদক্ষেপ নেওয়া হবে আল-জাজিরার বিরুদ্ধে: পররাষ্ট্রমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: আল-জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’কে ভুয়া এবং মিথ্যা তথ্য প্রচারণার দায়ে বাংলাদেশ আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরার প্রতিবেদনের পরিপ্রেক্ষিত আইনি ব্যবস্থা গ্রহণের চিন্তা ভাবনা করলেও চ্যানেলটির প্রচার বাংলাদেশে বন্ধ করে দেওয়ার কোনোও প্রকার সিদ্ধান্ত নেই।

এই প্রতিবেদনের প্রধান ভাষ্যকার বাংলাদেশের জামাই ডেভিড বার্গম্যান এটিতে সম্প্রতি যুক্ত হয়েছেন।

প্রধানমন্ত্রীর বডিগার্ড সম্পর্কে যে ব্যক্তিকে প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে তা বিশাল তথ্যগত ভুল। শেখ হাসিনা কখনও ব্যক্তিগত বডিগার্ড নিয়ে চলেন না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডন বা অন্য কোথাও বসে কাজ করা চরমপন্থী ও তাদের মিত্রদের দ্বারা প্ররোচিত হয়ে তারা এটি প্রচার করেছে। বাংলাদেশ সরকার অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে চলছে। অথচ, আল-জাজিরা এমন গণতান্ত্রিক দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি প্রচার করেছে। তারা বেছে বেছে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এমন অপপ্রচার করে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys