বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সু চির মুক্তি চান বিশ্বনেতারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সোমবার ভোরে গ্রেফতার হন দেশটির নেত্রী অং সান সু চি। এনিয়ে বিশ্বনেতারা নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে সু চিকে মুক্তি দিতে দেশটির সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন।

ইতিমধ্যে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সুচিসহ আটক নেতাদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে অভ্যুত্থান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে জো বাইডেন প্রশাসন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনও মিয়ানমারে আটক নেতাদের মুক্তি দিতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে সংগঠিত হওয়া সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। তিনি সু চিসহ অন্যান্য নেতাদের মুক্তি দিতে আহ্বান জানান।

একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেলও মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে আটক নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন।

এছাড়া জাতিসংঘ প্রধান, হিউম্যান রাইটস ওয়াচ নিন্দা জানিয়ে সু চিসহ অন্যান্য নেতাদের মুক্তি দাবি করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys