বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু আমিরাতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: আরব-আমিরাতে ভবন থেকে পড়ে সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসাইন (৩৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দেশটির শারজাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে।

মোশাররফরা ৪ ভাই ১ বোন। ভাইদের মধ্যে সে ছিল তৃতীয়। তার দুটি ছোট ছোট সন্তান রয়েছে। দুই বছর আগে শেষবারের মতো দেশের বাড়িতে এসেছিলেন মোশাররফ।

নিহতের চাচা মাওলানা খালেদ আনছারী জানান, মোশাররফ গাড়ি চালাত। শুক্রবার কিছু নির্মাণ শ্রমিককে পৌঁছে দিতে শারজায় গিয়েছিল। সেখানে একটি ৩ তলা ভবনে উঠে ছাদ মনে করে প্লাস্টিকের সিলিংয়ে পা রাখতেই সেটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys