1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

পুতিনকে সতর্ক করলেন বাইডেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় পুতিনকে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে সতর্ক করেন বাইডেন।

বুধবার (২৭ জানুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি। ওই ফোনালাপে রাশিয়ায় চলমান পুতিনবিরোধী বিদ্রোহ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যকার শেষ পরমাণু অস্ত্র চুক্তির বিষয়ে কথা হয়।

রাশিয়া এক বিবৃতিতে জানায়, নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন সুস্পষ্টভাবে বলেছেন, রাশিয়ার কোনো কার্যক্রমে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্র শক্তির ক্ষতি হলে, সে ব্যাপারে কঠোর অবস্থান নেবে দেশটি।

তবে, দু’পক্ষ থেকেই বলা হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা যোগাযোগ রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys