1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

সিলেটে যুক্তরাজ্য ফেরত ২৮ প্রবাসীর করোনা পজিটিভ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: সিলেটে কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্যফেরত ২৮ প্রবাসীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের সোমবার (২৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বিজি-২০২ বিমানের ফ্লাইটে দেশে ফেরেন ১৫৭ প্রবাসী। তাদের নগরের বিভিন্ন হোটেলে চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিন শেষে করোনা পরীক্ষায় ২৮ প্রবাসীর করোনা পজিটিভ আসে। নতুন পরীক্ষায় নেগেটিভ আসা প্রবাসীরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছেড়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন।

বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, করোনা ভাইরাসের পরীক্ষায় এসব যাত্রী পজিটিভ প্রমাণিত হওয়ায় তাদের সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। করোনা আক্রান্ত এসব যাত্রীদের ১৫ জন হোটেল নূরজাহানে, ৫ জন হোটেল ব্রিটানিয়ায়, ৪ জন হোটেল হলিগেটে, ৩ জন হোটেল লা রোজে এবং একজন হোটেল হলি সাইডে ছিলেন।

একই দিনে যুক্তরাজ্য থেকে ১৪৩ যাত্রী সিলেটে এলে তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়। তারা সরকারের নতুন নিয়মে ৭ দিন কোয়ারেন্টিনে থাকবেন, জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের স্ট্রেইন আরো প্রাণঘাতী হতে পারে, এজন্য সতর্কতাস্বরূপ দেশে আসা প্রবাসীদের ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে সরকার। পরে তা কমিয়ে ৪ দিনে আনা হয়। এ অবস্থায় এবার যুক্তরাজ্যফেরতদের জন্য ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্তের পরই কোয়ারেন্টিন শেষ করা ২৮ প্রবাসীর করোনা পজিটিভ শনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys