1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মাশরাফিকে কেন বাদ দেয়া হয়েছিল?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: কোচ কিংবা নির্বাচক, কারো দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মাশরাফি বিন মর্তুজা ছিলেন না। বিশেষ করে আগামী বিশ্বকাপের জন্যেও ভাবা হয়নি তাকে। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে প্রত্যাশা ছিল। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দলে সুযোগ পান কিনা তা নিয়ে অপেক্ষায় ছিলেন ভক্ত-সমর্থকরা।

তবে শেষ পর্যন্ত ঠাঁই হলো না দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ২৪ জনের প্রাথমিক দলে জায়গা হয়নি মাশরাফির। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সবশেষ ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন মাশরাফি। সেই সিরিজের শেষ ম্যাচে ছেড়ে দেন অধিনায়কত্ব। এরপর করোনার কারণে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ।

মাশরাফির বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাশরাফির প্রতি সব সময় আমাদের সম্মান আছে। দেশের জন্য অনেক কিছু দিয়েছে মাশরাফি। তবে বাস্তবতা মেনেই এবারের এই সিদ্ধান্ত।’

নান্নু আরও জানান, ২০২৩-এর বিশ্বকাপকে সামনে রেখে বোর্ড, টিম ম্যানেজমেন্ট সবাই মিলে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছি। তাই মাশরাফিকে বাদ দেয়া হয়েছে। আমরা মনে করি তার জায়গায় নতুন কেউ সুযোগ পাবে। নতুনদের গড়ে তুলতে হবে আমাদের।

বিসিবির এই নির্বাচক আরো জানান, দল ঘোষণার আগে মাশরাফির সঙ্গে কথা বলেছি। আমাদের পরিকল্পনা সম্পর্কে ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys