বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মালয়েশিয়ায় গ্যাসের বিষক্রিয়ায় দুই বাংলাদেশি নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর জালান পান্তাই পারমাইয়ের একটি প্ল্যান্টে কাজ করার সময় বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্টে এক বাংলাদেশিসহ স্থানীয় দুই নাগরিক নিহত হয়েছেন।

মালয়েশিয়ার ৩ প্রদেশে দ্রুত পাসপোর্ট সেবা পাবেন বাংলাদেশিরা শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্কের ভেতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় ওই গ্যাসের কারণে সেখানে অক্সিজেন না থাকায় দম বন্ধ হয়ে বাংলাদেশিসহ এ তিনজনের মৃত্যু হয়।

এ সময় আরো দুই বাংলাদেশি ও একজন পাকিস্তানি নাগরিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত বাংলাদেশির বয়স আনুমানিক ৪২ বছর। তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি।

ব্রিকফিল্ডসের জেলা উপ-পুলিশ প্রধান বাসরী সাগনি জানান, এ বিষয়ে ফায়ার সার্ভিসের কাছ থেকে ঘটনার একটি প্রতিবেদনের আলোকে এর তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys