শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

স্পেনে মহান বিজয় দিবস উদযাপন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: স্পেনের বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করেছে।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা শুরু হয়। দূতালয়ের সভাকক্ষে দুপুর ১২টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- কোভিড-১৯ এর প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব মেনে ও যথাযথ স্বাস্থ্য সতর্কতা গ্রহণ করে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের সব শহীদ, ১৫ আগস্টের সব শহীদ এবং শহীদ জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মিশন উপ-প্রধান হারুন আল রশিদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব তাহসিনা আফরিন শারমিন।

পরে শহীদের আত্মার চিরন্তন শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys