1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পা ভাঙ্গলেন বাইডেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ের হাড় ভেঙ্গে গেছে এবং তাকে মেডিকেল বুট পরিধান করতে হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি তার পোষা কুকুরের সঙ্গে খেলা করার সময় পড়ে যাওয়ার কারণে ৭৮ বছর বয়সী এ মার্কিন নেতাকে চিকিৎসকের কাছে নেয়ার পর রবিবার তার টিম একথা জানায়।

বাইডেনের দুই জার্মান শেপার্ডের একটি মেজরের সাথে শনিবার খেলা করার সময় তিনি পায়ে আঘাত পান। আসন্ন জানুয়ারিতে শপথ গ্রহণের মধ্যদিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত এ প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কন্নর প্রাথমিকভাবে জানান, এক্স-রে’তে কোন ‘সুস্পষ্ট ফাটল’ দেখা যায়নি। তবে তিনি আরো জানান, এখন সিটি স্ক্যান করা হবে।

এর পরপরই বাইডেনের দপ্তরের দেয়া এক বিবৃতিতে ও’কন্নর বলেন, ওই সিটি স্ক্যানে পায়ের মাঝামাঝি জায়গায় চুলের রেখার মতো (ছোট) ফাটল দেখা যাচ্ছে।

তিনি আরো জানান, ৩ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়লাভ করা যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্টকে কয়েক সপ্তাহ ওয়াকিং বুট পরিধান করার প্রয়োজন হতে পারে। সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys