1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনা: ইতালিতে মৃত্যু ৫০ হাজার ছাড়াল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপে করোনার দাপট কিছু দিন স্তিমিত থেকে ফের চলছে দ্বিতীয় ঢেউ। ইউরোপে প্রথম সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালিতে মোট মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এই তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা
আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৭৯৫ জন। আর মারা গেছেন ৫০ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৮৪ হাজার ৪৯৩ জন।

সেপ্টেম্বরের প্রথম থেকে দেশটিতে করোনাভাইরাসে প্রায় ১৫ হাজার লোক মারা গেছেন।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৩০ জন।

এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্য মৃত্যুর ৫০ হাজার সংখ্যা পার করেছে। ইতালিও সেই তালিকায় যোগ দিল।

করোনার দ্বিতীয় ঢেউ চলায় দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে গত সপ্তাহে ক্রিসমাস উদযাপনকালে আলিঙ্গন, চুমো এবং লোকজনের জড়ো হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। বলেছেন, এসব এড়িয়ে না চললে জানুয়ারিতে আমাদের অনেক লাশ গুনতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys