বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কাঁদলেন জো বাইডেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: কাঁদতে দেখা গেল পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তিনি যুক্তরাষ্ট্রের একটি নার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়াল আলাপের সময় কেঁদে ফেলেন। উইলমিংটন থিয়েটার থেকে ম্যারি টারনার করোনার সময়ে নিজের এবং সহকর্মীদের অবস্থা বর্ণনার পাশাপাশি, মৃত্যুপথযাত্রী রোগীদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। যা শুনে নিজেকে ধরে রাখতে পারেনি বাইডেন।

নার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মৃত্যু শয্যায় থাকা মানুষেরা পরিবারকে দেখতে না পেয়ে কেঁদেছে। আমি তাদের হাত ধরে রেখেছি। সেভাবেই বিদায় দিয়েছি,’ বাইডেনের সঙ্গে আলাপ করে ম্যারি বলেন, ‘এভাবেই অনেক মানুষ আইসিইউতে মারা গেছেন। আমি ভেন্টিলেটরে থাকা সহকর্মীদের যত্ন নিয়েছি, যারা করোনার সঙ্গে লড়েছে। এভাবে আমরা অসুস্থ হয়েছি, কারণ হাসপাতাল কিংবা সরকার নিরাপত্তা দেয়নি।’

ওই নার্স সিএনএনকে পরে বলেন, ‘আজ বুকটা খুব হালকা লাগছে। এতদিন বাদে কেউ আমাদের কথা শুনলো।’ উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে। তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা।

সূত্র : বিজনেস ইনসাইডার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys