মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এসআই আকবর কারাগারে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: সাত দিনের রিমান্ড শেষে আদালতের নির্দেশে কারাগারে নেয়া হয়েছে সিলেটে পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ নিহত রায়হান আহমদ হত্যা মামলার আসামি এসআই আকবর হোসেন ভুঁইয়াকে। আজ মঙ্গলবার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে হাজির করা হলে তাকে এ আদেশ দেন।

আদালতের এপিপি মো. শামীম জানান, পিবিআই আকবরকে আদালতে হাজির করে জবানবন্দির প্রার্থনা বা পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন না জানানোর কারণে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১১ই অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করা হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রায়হানুলের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে ১২ই অক্টোবর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ৯ই নভেম্বর দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys