1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বৃহস্পতিবার থেকে সিলেট-কক্সবাজার ফ্লাইট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বিভাগীয় শহর সিলেট থেকে পর্যটন নগরী কক্সবাজারে সরাসরি প্রথম ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই রুটে বিমান চলাচল চালু হবে।

বিমানের জনসংযোগ শাখা থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহে প্রতি মঙ্গলবার দুপুর ১২টা ও বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। আর প্রতি রোববার দুপুর ১২টা ৫ মিনিটে ও মঙ্গলবার বেলা পৌনে ২টায় কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাত্রী চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের এই ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এটি দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রোমোকোড INPRO 15 ব্যবহার করে ১৫ শতাংশ ছাড়ে সিলেট-কক্সবাজার পথের বিমানের টিকিট কেনা যাবে। বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল অ্যাপস ও অনলাইনে টিকিট পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys