বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইউরোপ সীমান্তে কড়াকড়ি হবে: ইমানুয়েল ম্যাখোঁ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জেরে মুসলিম বিশ্বে বেশ তোপের মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে। এর রেশ কাটতে না কাটতেই ইসলামপন্থি সন্ত্রাসবাদের অভিযোগ তুলে তিনি ইউরোপের সীমান্তে কড়াকড়ি আরোপের কথা বললেন। ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলোর নিরাপত্তার জন্য এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ইউরোপের শেনজেন চুক্তির আওতাধীন দেশগুলো নিজেদের মধ্যে সীমান্ত শিথিলতা বজায় রাখে। তিনি বলেন, শেনজেন চুক্তির আওতাধীন দেশগুলোর নিরাপত্তা ঠিক রাখতে ইউরোপকে এটি পুনর্বিবেচনা করতে হবে। এর পাশাপাশি তিনি শেনজেন অঞ্চলের সঙ্গে বাইরের সীমান্তকে আরও দৃঢ় করার প্রতি গুরুত্ব আরোপ করার কথা উল্লেখ করেন। সম্প্রতি ফ্রান্সের গির্জায় হামলা এবং অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলায় ইসলামপন্থিদের অভিযুক্ত করার পরিপ্রেক্ষিতে তিনি সীমান্তে কড়াকড়ি আরোপের এমন কথা বললেন।

ইউরোপের সীমান্তগুলোয় গোপন অভিবাসন ঠেকানো প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি অভিযোগ করেন, এ প্রক্রিয়ায় প্রবেশ করা অভিবাসীদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর যোগাযোগ থাকে। এর পাশাপাশি তিনি এ অঞ্চলের জন্য একটি একক ও অভিন্ন সীমান্ত রক্ষী বাহিনী তৈরির প্রয়োজন রয়েছে বলেও জনান। এছাড়া আগামী ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে এ বিষয়ক একটি প্রস্তাবও পেশ করবেন বলে জানান। সূত্র: রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys