বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফ্রান্সের গির্জায় হামলা: ২ জন নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি। আরেকজনের অবস্থা গুরুতর। মেয়র একে সন্ত্রাসী হামলা মনে করছেন।

তিনি জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। এটি শহরের নোত্র দাম গির্জার উপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি।

ফ্রান্সের প্রচারমাধ্যম ‘ইউরোপ ১’ জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের উপর এই হামলা চালিয়ে এক নারীসহ দুজনকে গলা কেটে হত্যা করেছে।

গ্রেফতার হওয়ার পরও হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ কিছুক্ষণ পর নিস-এ পৌঁছাবেন বলেও জানান তিনি।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী অফিস ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়ের পাটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে মহানবি সা:-এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys