1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘ভারতকে দেখুন, কী নোংরা!’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: প্রেসিডেন্সিয়াল বিতর্কের চূড়ান্ত পর্বে ভারতকে তোপ দাগালেন ডোনাল্ড ট্রাম্প। মোদির স্বচ্ছ ভারত অভিযান নিয়েও প্রশ্ন তুললেন তিনি। বললেন, ভারতের বাতাস ‘নোংরা’। কেবল ভারতই নয়, চীন কিংবা রাশিয়ার বাতাসেও একই রকমের দূষণ।
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে সরে আসা প্রসঙ্গে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের সঙ্গে মুখোমুখি বিতর্কে এমন মন্তব্য করলেন ট্রাম্প। এছাড়াও মোদি সরকারের বিরুদ্ধে অতিরিক্ত আমদানি শুল্ক বসিয়ে আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিপন্থী আচরণেরও অভিযোগ করেছেন তিনি।
ট্রাম্প এ মন্তব্য করলেন এমন এক সময় যখন মার্কিন বিদেশ সচিব পম্পেও ও প্রতিরক্ষা সচিব এস্পার ভারত সফরে আসছেন।
যদিও এটিই প্রথম নয়।

এর আগেও প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্প প্রশ্ন তুলেছিলেন ভারতে করোনায় মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা নিয়ে বাইডেনের প্রশ্নে ট্রাম্প বলেছিলেন, ‘আপনি যখন সংখ্যা নিয়ে কথা বলছেন তাহলে বলি, আপনি জানেনই না চীনে কত মানুষ মারা গিয়েছেন। আপনি জানেন না, ভারতে কতজন মারা গিয়েছেন। তারা কেউই সঠিক তথ্য দেয় না।’

ট্রাম্পের এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগেছেন বিরোধীরা। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা কপিল সিব্বল টুইট করেছেন। টুইটে তিনি ভারত সম্পর্কে ট্রাম্পের এই ধরনের মন্তব্যকে ‘বন্ধুত্বের ফল’ কিংবা ‘হাউডি মোদির পরিণাম’ বলে কটাক্ষ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys