শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ হবিগঞ্জে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: আঞ্চলিক ও মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

মঙ্গলবার সকাল থেকে সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে অগ্রিম টিকিট বুকিং থাকায় হবিগঞ্জ-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী জানান, মঙ্গলবার থেকে আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য জেলার সব সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়া হয়। সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইকসহ (টমটম) অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে গত ১৩ অক্টোবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে।

কিন্তু তার সমাধান না হওয়ায় বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys