1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কারোনাভাইরাস: ইংল্যান্ডে তিন রকম বিধিনিষেধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এমন পরিস্থিতিতে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় এর বিস্তার ঠেকাতে ইংল্যান্ডে তিন স্তরের লকডাউন বা সতর্কতা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

গতকাল সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে দেওয়া ভাষণে জনসন বলেন, মহামারী মোকাবেলায় দেশজুড়ে আরেক দফায় লকডাউন আরোপ করা সঠিক কোনো সমাধান নয়। এর পরিবর্তে নতুন তিন স্তরের লকডাউন ব্যবস্থা চালু করা হবে।

এই স্তরগুলো হবে মাঝারি, উচ্চ এবং অতি উচ্চ স্তর। জনসন জানান, ইংল্যান্ডের বেশিরভাগ এলাকায় মাঝারি মাত্রার সতর্কতা জারি থাকবে। অর্থাৎ, সেখানে এরই মধ্যে যেসব বিধিনিষেধ জারি হয়েছে তা বহাল থাকবে এবং সেইসঙ্গে রাত ১০টা পর্যন্ত কারফিউ থাকবে।
সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys