1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সিলেটে মেয়ের বন্ধবীকে ধর্ষণের চেষ্টা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: স্ত্রী বাড়িতে না থাকায় আলমগীর নিজের সাত বছরের শিশুকন্যার সঙ্গে ঘুমানোর কথা বলে নিয়ে আসেন প্রতিবেশীর সাত বছরের আরেক শিশুকন্যাকে। পরে গভীর রাতে প্রতিবেশীর ওই কন্যা শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে জেগে যায় তার আলমগীরের মেয়ে, রক্ষা পায় শিশুটি। পরে ওই শিশুটির জবানবন্দিতে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ধর্ষণের চেষ্টাকারী ওই ব্যক্তি নাম আলমগীর হোসেন (২৯)। তিনি সিলেটের কোম্পানিগঞ্জের আফতাব আলীর ছেলে। আলমগীর পেশায় ট্রাক ড্রাইভার। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলায় (নং ৮) রোববার (১১ অক্টোবর) দুপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলমগীর হোসেন (২৯) নামের অপরাধীকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে শনিবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে আলমগীরকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys