শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভাইয়ের হাতে ভাই খুন সিলেটে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুুধবার দিবাগত রাত ৩ টায় উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলহের জেরে ছোট ভাই তানভীরের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তানভীর ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই কামরুলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বড়ভাই মারা যান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বিয়ানীবাজার থানা পুলিশ নিহত কামরুলের লাশ উদ্ধার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই আসামি তানভীর পলাতক রয়েছেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পারিবারিক বিরোধে কামরুলকে তার ভাই ধারালো অস্ত্রের আঘাত করে খুন করেছেন। পুলিশ তানভীরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys