শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ট্রাম্পের নির্বাচনী প্রচার স্থগিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর মাত্র ৩২ দিন বাকি আছে। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচার থেকে দূরে থাকতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে। ইতিমধ্যে শুক্রবারের ফ্লোরিডার নির্বাচনী প্রচারসহ বেশ কয়েকটি কার্যক্রম স্থগিত করতে হয়েছে তাকে। খবর মেট্রোর।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে টেলিভিশনে নির্বাচনী বিতর্ক রয়েছে। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার কারণে সেই বিতর্কও বাতিল বা মূলতবি হতে পারে। এরপর ২২ অক্টোবর তৃতীয় ও শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্ক হওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে থাকা যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিট আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

শুক্রবার এক টুইট বার্তায় মেলানিয়া ট্রাম্প বলেন, করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বাড়িতে কোয়ারেন্টিনে আছি। আমরা এখনো ভালো বোধ করছি। তবে আগামী কয়েক দিন আমার যেসব কাজ করার কথা ছিল, সেগুলো আমি স্থগিত করেছি। দয়া করে বাড়িতে থাকুন এবং আমরা সবাই একসঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করব।

হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিও এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডি এখন ভালো আছেন। তারা হোয়াইট হাউসে নিজের বাসগৃহে কোয়ারেন্টিনে আছেন।

শুক্রবার সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys