1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সিলেট নগরীর সব ওয়ার্ডে যৌথ অভিযান চালাবে সিসিক-পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এসএমপি কমিশনারের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রবিবার দুপুর ১টার দিকে নগরীর শাহজালাল উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরবৃন্দ।

এসময় সকল দোষীদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালানো এবং ভিকটিমকে আইনি সকল সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন সিলেটে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও পুলিশের উপস্থিত কর্মকর্তারা।

বৈঠকে সিদ্ধান্ত হয়- সিটি কর্পোরেশন এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে বখাটেপনা, ইভটিজিং ও ধর্ষণসহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে এখন থেকে নিয়মিত সিসিক ও পুলিশ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। অভিযানে নেতৃত্ব দেবেন সিসিকের নির্ধারিত ম্যাজিস্ট্রেট।

সিসিক’র ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এসব তথ্য জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম ও সিসিকের পুরুষ-মহিলা কাউন্সিলর এবং সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys