1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনা: অ্যাটর্নি জেনারেলের অবস্থা সংকটাপন্ন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: আইসিইউতে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেলের ফুসফুসে কাজ করছে না। ফুসফুসে পানি জমেছে। অবস্থা খুব একটা ভালো না, শংকামুক্ত নন তিনি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক মঙ্গলবার রাতে জানান, অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি আইসিইউতে আছেন। উনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।

একইরকম তথ্য দিয়েছে অ্যাটর্নি জেনারেলের পারিবারিক সূত্র।

তারা জানিয়েছেন, মাহবুবে আলমের অবস্থা সংকটাপন্ন। গত ২১ সেপ্টেম্বর সকাল থেকে ফুসফুস ঠিকমতো কাজ করছে না।

এর আগের দিন (২০ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের স্ত্রী বিনতা মাহবুব সাংবাদিকদের বলেছিলেন, ‘নমুনা পরীক্ষায় মাহবুবে আলমের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে’।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তার করোনভাইরাস শনাক্ত হয়।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওই দিনই তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর ভোরে হার্টঅ্যাটাক হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ছিল, কিন্তু হৃৎযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে গত ১৯ সেপ্টেম্বর থেকে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys