শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা: ফ্রান্সে আবারও ভয়ঙ্কর রূপ নিয়েছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সে আবারও ভয়ঙ্কর রূপে ফিরেছে করোনাভাইরাস। দেশটির প্যারিস, বোর্ডক্স ও ভূ-মধ্যসাগরীয় উপকূলীয় মার্সেলের মতো বড় বড় শহরগুলোর হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ফরাসি হাসপাতালগুলো এখন দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিতে শুরু করেছে। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এতথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ফ্রান্সজুড়েই এখন প্রথম ধাপের চেয়ে বেশি করোনা রোগীর মুখোমুখি হচ্ছেন হাসপাতালের কর্মীরা। করোনাভাইরাসের রোগীদের উপসর্গ কমিয়ে আনতে বোর্ডক্স ইউনিভার্সিটি হসপিটাল কর্তৃপক্ষ স্টেরয়েড ওষুধ মজুদ ও ভেন্টিলেটর সেবা উন্নত করছে। এ দুই ব্যবস্থা করোনা রোগীদের লাইফ সাপোর্টে যাওয়ার হার কমিয়ে আনতে সহায়তা করে।

তবে অন্যান্য রোগীর পাশাপাশি ক্রমবর্ধমান করোনা রোগীর সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করেন হাসপাতালটির পরিচালক ডা. ক্যাথেরিন ফ্লরো। তিনি বলেন, এবারের পরিস্থিতি শেষবারের চেয়ে কঠিন হতে চলেছে। কারণ আমি মনে করি এবারের ঢেউ ধারাবাহিকভাবে আগের চেয়ে বেশি হবে এবং সময়ের সাথে সাথে সেটি শেষ হবে।

ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তারা সম্প্রতি বলেছেন, নতুন আক্রান্তদের প্রায় এক-চতুর্থাংশ কর্মক্ষেত্রে সংক্রমিত হয়েছে এবং তাদের সঙ্গে মেডিক্যালের কোনো সংযোগ নেই। সরকার বাজেটের ১১ শতাংশ ঘাটতি পূরণ করার জন্য সবাইকে কাজে ফিরতে উৎসাহিত করার সঙ্গে সঙ্গেই নতুন করে এই সংক্রমণ বৃদ্ধির ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys