1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফ্রান্সের ৬ নাগরিকসহ ৮ জনকে গুলি করে হত্যা করলো পশ্চিম আফিকায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ছয় ফরাসী সহায়তা কর্মীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় টিলাবেরি অঞ্চলের গভর্নর টিজানি ইব্রাহিম কাটিয়ালা জানিয়েছেন, নাইজারের রাজধানী নিয়ামে থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে একটি জিরাফ অভয়ারণ্যে হামলার ঘটনাটি ঘটে। পথরোধ করার পর তাদের হত্যা করা হয়।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইউসুফু কেতমবি বলেন, ফ্রান্সের ওই ছয় নাগরিক একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থায় কাজ করত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাস্থলে একটি খালি ম্যাগজিন পাওয়া গেছে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ঝোপের ভেতর লুকিয়ে ছিল। ফরাসীদের দলটি সেখানে উপস্থিত হতেই তাদের ওপর হামলা চালানো হয়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys