1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মাশরাফির বাবা-মাসহ পরিবারের ৪ জন করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: এবার প্রাণঘাতী করোনায় সংক্রমিত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী। শনিবার (৮ আগস্ট) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এর আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনায় আক্রান্ত হন। তারা এখন সুস্থ।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামিমুল ইসলাম বলেন, মাশরাফির বাবা-মা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রীর করোনা পজিটিভ। করোনার কঠিন সময়ে নড়াইলবাসীর জন্য মর্তুজা পরিবারের আত্মত্যাগ সবাই জানেন। দিনরাত এক করে মাশরাফির বাবা লড়াই করেছেন অসহায় মানুষের জন্য, ছুটেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। করোনা আক্রান্ত মাশরাফির পরিবারের চার সদস্যই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সবাই ভালো আছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys