শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে জুবায়ের (২২) নামে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ নামক একটি মাদ্রাসার শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।

পুলিশ সূত্রে জানা যায়, জুবায়ের ও তার ১৫ জন বন্ধু-বান্ধব মিলে ময়মনসিংহ থেকে মঙ্গলবার দুপুরে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় সাঁতার না জানায় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হন জুবায়ের।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজিবি ও সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু এ প্রতিবেদন লেখার পর্যন্ত (রাত ৯ টা) জুবায়েরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ, দমকল বাহিনী ও বিজিবির সমন্বয়ে নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys