শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নাটোরের ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ও একাধিক স্বাস্থ্যকর্মী সহ নাটোরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার করোনায় আক্রান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও সরকারি সংস্থাগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

নারোটের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সরকার মো. সফিকুল ফেরদৌস বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শরীফুন্নেসা বাংলাদেশ জার্নালকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বলেন, কোন লক্ষণ নেই। সুস্থ আছি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys